
মেষ রাশিঃ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজের জন্য কিছু করার ফলে নিজের অর্থ খরচ। বাইরের লোকের জন্য চিন্তা। কেনাবেচা করার জন্য দিনটি শুভ।
বৃষ রাশিঃ পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। ব্যবসা নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। কারও কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কোনও আত্মীয়ের জন্য আপনার ছোটখাটো ক্ষতি হতে পারে। স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।
মিথুন রাশিঃ আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শুভ সঙ্কেত থাকলেও গুরুজনদের পরামর্শ নেবেন। প্রতিবেশীর জন্য সংসারে ঝঞ্ঝাট আসতে পারে। শত্রুপক্ষকে মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের জন্য উন্নতি অপেক্ষা করছে। শখ মেটাতে খরচ হতে পারে। শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।
কর্কট রাশিঃ দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময় আসতে চলেছে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে আনন্দ লাভ। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে তা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
সিংহ রাশিঃ চাকরিজীবীদের জন্য সময়টা ভাল যাবে না। সারা দিন ব্যবসা নিয়ে মানসিক চাপ কাজ করবে। সন্তানদের ব্যাপারে ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশিঃ বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, অপমানের যোগ রয়েছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। দাদা বা ভাইয়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। গহনা ব্যবসায় উন্নতির যোগ। আয়ের ও ব্যয়ের সমতা বজায় থাকবে।
তুলা রাশিঃ বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীদের কাছ থেকে ভাল ব্যবহার পেতে পারেন। পেটের সমস্যা থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। অভিনেতাদের জন্য খুব ভাল সুযোগ আসতে পারে। নতুন গৃহ নির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে। নিকট কারও জন্য দুশ্চিন্তা হবে।
বৃশ্চিক রাশিঃ স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক একটু ক্ষুণ্ণ হতে পারে। স্বাস্থ্য ভাল যাবে না। কিছু পাওয়ার জন্য আনন্দ লাভ। কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু উপহার পেতে পারেন। হতাশার কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথিসেবায় শান্তিলাভ।
ধনু রাশিঃ বিনিয়োগী ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে। ব্যয় কম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। সমাজের কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্বামীর জন্য আয় বাড়তে পারে।
মকর রাশিঃ নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি হতে পারে। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন মনে কোনও কারণে ভয় থাকবে। কারও কাছ থেকে কোনও মূল্যবান বস্তু নেওয়ার আগে খুব ভাল করে চিন্তা করুন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন।
কুম্ভ রাশিঃ মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি যেতে পারে। মনে কোনও উচ্চাশা থাকলে তা আজ প্রকাশ না করাই ভাল হবে। মামলা-মোকদ্দমার জন্য খরচ বাড়তে পারে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্বামীর সঙ্গে বিবাদ হতে পারে।
মীন রাশিঃ দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। সারা দিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে সমস্যা থাকবে না। দুপুরের পরে বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। খেলাধুলায় নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।
