আর্থিক ব্যয় হতে পারে এই সকল জাতকের

Today's Horoscope
Today's Horoscope

 

মেষ রাশিঃ বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ বাধতে পারে। পেটের রোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। আর্থিক দিক থেকে দিনটি ভাল যাবে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ তেমন উপযুক্ত হবে না। 


বৃষ রাশিঃ পারিবারিক দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের কথা আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে। পথেঘাটে বিভ্রাটে পড়তে হতে পারে। ঋণের পরিমাণ বাড়তে পারে। 


মিথুন রাশিঃ বাড়িতে খুব প্রিয়জন বা প্রিয় বন্ধুর সমাগম হতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। সকালের দিকে শরীরের কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রতিবেশীর কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। 


কর্কট রাশিঃ রক্তচাপ-জনিত সমস্যায় ভোগান্তি। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে অশান্তি হতে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল। আপনার থেকে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি।  কোনও ভাল চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে।  


সিংহ রাশিঃ যতই প্রিয় বা কাছের বন্ধু হোক, কাউকে বিশ্বাস করলে ক্ষতি হতে পারে। আজ চরিত্র নিয়ে কথা উঠলে প্রশ্রয় দেবেন না। দীর্ঘ দিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন। পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি হতে পারে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। 


কন্যা রাশিঃ যানবাহন কেনার পরিকল্পনা এখন স্থগিত রাখাই ভাল। হৃদ্‌রোগীদের চিকিৎসার একান্ত প্রয়োজন হতে পারে। আলস্যের শিকার হয়ে কাজের ক্ষতি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। 


তুলা রাশিঃ অংশীদারি ছাড়া নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত।  


বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ পাবেন। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হলেও হতে পারে। কোনও কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে। ব্যবসার ক্ষেত্র ভাল ও নতুন কাজের সুচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। 


ধনু রাশিঃ সকালের দিকে স্বপ্ন পূরণ হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে। অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে। দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়তে পারে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। 


মকর রাশিঃ পড়াশোনায় বাধা আসতে পারে। কবিদের জন্য খুব খারাপ সময় আসতে চলেছে। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় শুভ খবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ।  


কুম্ভ রাশিঃ পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে হতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। 


মীন রাশিঃ কাজের চাপের জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।   

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…