Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

High court order on Abhisheak sister in law : কয়লা-কাণ্ডে অভিষেকের শ্যালিকাকে সমন ইডি-র, হাইকোর্ট বলল কলকাতাতেই জেরা করতে

High court order on Abhisheak sister in law
High court order on Abhisheak sister in law

 

কলকাতা, ৩০ আগস্ট : কয়লা পাচার মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকেও নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মেনকা।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে ওই মামলার শুনানি ছিল। বিচারপতি নির্দেশ দিয়েছেন, মেনকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। জেরা করলেও তদন্তকারী সংস্থা ইডি, মেনকার বিরুদ্ধে কোনও রকম কড়া পদক্ষেপ করতে পারবে না। অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তার প্রেক্ষিতেই বিচারপতির আজকের এই নির্দেশ।

ইডি সূত্রের খবর, কয়লা পাচার মামলায় দ্বিতীয় বার নোটিস পাঠানো হয়েছে মেনকা গম্ভীরকে। প্রসঙ্গত, কয়লা-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী শুক্রবার বেলা ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, দিল্লির ইডি কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…