Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Weather forecast of kolkata: কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

Heavy rain forecast across South Bengal, including Kolkata
Heavy rain forecast across South Bengal, including Kolkata

 

কলকাতা, ১ আগস্ট: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে, তা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও। বুধবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলার দু’একটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই দফায় দফায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, যার জেরে খানিকটা স্বস্তি পেয়েছেন রাজ্যবাসী। তবে রবিবার ও সোমবার গরমে অস্বস্তি বেড়েছে। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

You might also like!