Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weather Forecast:১৩ জুন অবধি তাপপ্রবাহের পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে, বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ উপকূল

Weather
Weather

 

কলকাতা, ১১ জুন : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজবে, আগামী ১৫ জুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৩ জুন পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলি যেমন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ১৫ জুন অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আবার উপকূলবর্তী জেলা ও সন্নিহিত অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।




শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…