
কলকাতা, ৩০ অক্টোবর : করোনা আবহ কিছুটা কমতেই শহর জুড়ে ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি । চলতি বছর ডেঙ্গি প্রকোপ এতটাই বেড়ে গিয়েছে যে আতঙ্কে সাধারণ মানুষ । এই ঘটনায় রবিবার সাধারণ মানুষকে আরও সচেতন করল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ।
রাজ্যে ফের ডেঙ্গি বেড়ে যাওয়ার ঘটনায় রবিবার খিদিরপুরে ভুকৈলাস মন্দিরে এসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, '' আমরা একসাথে সব অনুষ্ঠান করি । প্রতিবছর এই দিনে আমি আসি । আমরা সবাই মিলে একসাথে ছট পুজো করি । বিহারে একদিন ছুটি দিয়েছে । ছট পূজার জন্য এখানে দুদিন ছুটি । তবে, ডেঙ্গি সচেতনতায় শুধু প্রশাসন নয়, মানুষকেও ডেঙ্গি নিয়ে সচেতন হতে হবে '' ।
