Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Barakpur case :বারাকপুর কাণ্ডে প্রথম গ্রেফতারি, হাওড়ায় পুলিশের জালে অভিযুক্ত সানি

Barakpur case
Barakpur case

 

কলকাতা, ২৬ মে  : বুধবার সন্ধ্যায় বারাকপুরে একটি অলঙ্কারের দোকানে ডাকাতদের গুলিতে মৃত্যু হয়েছে মালিকপুত্র নিলাদ্রী সিনহার। সেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে বিস্তর। ঘটনার ২ দিনের মাথায় গ্রেফতার হল ১।

পুলিশের জালে অভিযুক্ত সানি। হাওড়া থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে টিটাগড়ে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি ৩ অভিযুক্তের সন্ধান করছে পুলিশ।বারাকপুরের ১৪ নম্বর রেলগেট সংলগ্ন ওল্ড ক্যালকাটা রোডের ধারেই রয়েছে সিংহ জুয়েলার্স। বুধবার সোনার দোকানে ছিলেন মালিক নীলরতন সিনহা, তাঁর ছেলে নীলাদ্রি এবং অন্যান্য কর্মচারীরা। স্থানীয়রা জানান, সন্ধে ৬টা নাগাদ দু’টি বাইকে করে মুখোশপড়া চারজন এসে দোকানে ঢোকে। সেই সময় দোকানে অন্য কোনও ক্রেতা ছিল না বলেই খবর। ক্রেতা সেজে তারা প্রথমে সোনার দরদাম শুরু করে। অভিযোগ, তাদের মধ্যে একজন আচমকা আগ্নেয়াস্ত্র বের করে সোনার গয়না দিয়ে দিতে বলে।

দোকানের মালিক রাজি না হলে এক দুষ্কৃতী জোর করে সোনার গয়না বের করার চেষ্টা করে। তখন মালিকের ছেলে নীলাদ্রি বাধা দিলে আর এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর কাঁধে বুকে কয়েকটি গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় ছেলেকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে নীলরতন দুষ্কৃতীদের উপর ঝাঁপিয়ে পড়েন। তখন নীলরতনকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তার হাঁটুর উপরের অংশে গুলি লাগে। নিরাপত্তারক্ষী দিলীপ সাহা মালিককে বাঁচাতে গেলে তারও পায়ে গুলি চালানো হয়। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ অর্জুন সিংহ। তা নিয়েও চলছে রাজনৈতিক প্রতিক্রিয়া। অবশেষে ধরা পড়ল এক অভিযুক্ত।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…