Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Kolkata Fire: কলকাতায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু দু’জনের

Kolkata cloth warehouse fire (Symbolic picture)
Kolkata cloth warehouse fire (Symbolic picture)

 

কলকাতা, ২১ এপ্রিল : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। মনে করা হচ্ছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। তাতেই মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।


You might also like!