Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

2 years ago

Fake Mobil bottles are being made in Kolkata:নকল মোবিলের বোতল তৈরি হচ্ছে কলকাতাতেই, খবর পেয়ে পাকড়াও করলো ইবি

Fake Mobil bottles are being made in Kolkata
Fake Mobil bottles are being made in Kolkata

 

কলকাতা, ১৪ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ কর্মীরা হানা দিয়ে নামি কোম্পানির নকল মোবিলের কন্টেনার তৈরির সময় হাতে নাতে এক ব্যক্তিকে ধরে ফেলল। উদ্ধার হয় প্রচুর সামগ্রী। হোন্ডা কোম্পানির মোবিলের বোতল ও বোতলের ঢাকনা তৈরি করা হচ্ছিল নকল ভাবে। উদ্ধার হয়েছে বোতলের ঢাকনা, ডাইস-সহ অন্যান্য সামগ্রী।

এগুলি কলকাতা-সহ ঝাড়খন্ড, বিহার, শিলিগুড়িতে পাচার করা হত বলে জানা গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট রোডে হানা দেয় ইবি। সেখানে হানা দিয়েই উদ্ধার হয় এই নকল সামগ্রী তৈরির কারখানা। বসত বাড়ির মধ্যেই অবৈধ ভাবে এইসব সামগ্রী তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে বুধবার আদালতে তোলা হবে।

You might also like!