
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখের সৌন্দর্্য্য অনেকাংশেই নির্ভর করে ভুরুর গড়নের উপর , কিন্তু স্ট্রেস পলিউশনের জন্য আপনার ভুরুর স্বাস্থ্য কী দিন প্রতিদিন খারাপ হয়ে যাচ্ছে? তাথেকে মুক্তি পাবার কিছু উপায় আছে-প্রথমত ভুরুর রোম, চোখের পলক প্রতিস্থাপন করার চল হয়েছে। তবে তা দীর্ঘস্থায়ী এবং সুরক্ষিত নয়, সাথে সাথে দীর্ঘ স্থায়ী ও নয়। তবে প্রাকৃতিক ভাবে সমস্ত পদ্ধতি অবলম্বন করে যদি কোনও ফল না মেলে, তখন কৃত্রিম পদ্ধতিতে যাওয়া যেতে পারে। তবে তার আগে একবার ঘরোয়া টোটকা প্রয়োগ করতেই পারেন।
ভুরু পাতলা হয়ে গেলে আগে ক্যাস্টর অয়েল মেখে রাখতে বলতেন অনেকেই। সেই ক্যাস্টর অয়েলের সঙ্গে আরও কয়েকটি ঘরোয়া তেল মিশিয়ে নিলেই তার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায়।
উপকরণ:
১) অলিভ অয়েল
২) নারকেল তেল
৩) ক্যাস্টর অয়েল
৪) কাঠ বাদামের তেল
পদ্ধতি:
একটি পরিষ্কার কাচের শিশিতে চার রকম তেল সমান পরিমাণে মিশিয়ে নিন। এক-একটি তেলের ঘনত্ব এক এক রকম, তাই খুব ধৈর্য সহকারে মেশাতে হবে। এই তেলটি ব্যবহার করার আগে হালকা গরম করে নিলে আরও ভাল ফল পাবেন।
