Breaking News
 
PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন Rahul Gandhi: বিদেশি সংস্থার হাতে আইডিবিআইয়ের মালিকানা, কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী PM-KISAN: কৃষকদের জন্য কেন্দ্রের বড় পদক্ষেপ, পিএম-কিষানের ২৪তম কিস্তিতে ১৮,৬৮০ কোটি টাকা বিতরণ

 

Special Train for Eid : ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন চালাবে রেল

Spesial Train for Eid (File Picture)
Spesial Train for Eid (File Picture)

 

কলকাতা, ২০ এপ্রিল: আসন্ন ঈদ উপলক্ষে ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদা ও কৃষ্ণনগরের মধ্যে শনিবার ও রবিবার অতিরিক্ত ট্রেন চলবে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ঈদের দিন অনেকেই বাড়ি ফেরেন, কেউ যান ঘুরতে। তাই ট্রেনে অস্বাভাবিক ভিড় হতে পারে। আর সেই কারণে সমস্ত যাত্রীর স্বার্থে শনিবার ও রবিবার ঈদ স্পেশাল মেমু ট্রেন চালানো হবে। শিয়ালদা ও কৃষ্ণনগরের মধ্যে এই স্পেশাল ট্রেন চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি শিয়ালদা-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারের সঙ্গে একটি অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ যুক্ত হবে বলে জানানো হয়েছে।

 রেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, শিয়ালদা -কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন ছাড়বে শুক্রবার রাত ৯ টা ৩৮ মিনিটে। কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ টো ৩৫ মিনিটে। পরের দিন শনিবার সকাল কৃষ্ণপুর থেকে ট্রেনটি ১০ টা ১০ মিনিটে ছাড়বে। ট্রেনটি শিয়ালদা পৌঁছবে দুপুর ৩ টে ২০ মিনিটে। দমদম, ব্যরাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়া, মুরাগাছা, বেথুয়াডহরি, দেবগ্রাম, রাজিনগর, বেলডাঙা, সারগাছি, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, ভগবানগোলা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে বলে পূর্ব রেল জানিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…