
সিউড়ি, ৬ নভেম্বর : “এখন বাংলার যা অবস্থা তাতে সবাই তৃণমূল।” শনিবার রাতে বালি খাদানের দখলকে কেন্দ্র করে বীরভূমের সিউড়ির বাঁশজোড় গ্রামের ঘটনায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বিষয়টি উঠে এলে এমনি দাবি করেন এখন জেলা সফররত রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।
শনিবার রাতে বালি খাদানের দখলকে কেন্দ্র করে বীরভূমের সিউড়ির বাঁশজোড় গ্রাম উত্তপ্ত হয়ে উঠেছিল । রাতেই গ্রামের পুকুড়পাড় থেকে উদ্ধার হয়েছিল ফাইজুল শেখ নামে এক যুবকের দেহ। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই এ ঘটনা ঘটে। যদিও এ দাবি মানতে নারাজ ফিরহাদ হাকিম।
তাঁর দাবি, “গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয়। এখন বাংলার যা অবস্থা তাতে সবাই তৃণমূল। কিন্তু যাঁরা বেআইনি কাজ করে তাঁরা কখনওই তৃণমূল হতে পারে না। তৃণমূলের নাম ব্যবহার হতে পারে। কিন্তু তৃণমূল এগুলোকে প্রশ্রয় দেয় না।”
