Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

Mamata Banerjee : 'বিজেপিতে গিয়ে সকলের নবজন্ম হয়', দাবি মমতার

Mamata Banerjee (File Picture )
Mamata Banerjee (File Picture )

 

কলকাতা  : ‘‘এঁরা বাংলাকে বদনাম করে বেড়ান। বিজেপিতে গিয়ে সকলের নবজন্ম হয়।“ বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, “আমি তো বলিনি কিছু ঘটেনি।বামফ্রন্ট সিস্টেম করে দিয়ে গেছে, পরিবারে পরিবারে লড়াই হয়। এর জন্য নবজোয়ার হয়েছিল। মানুষকে বোঝান হয়েছে। কোচবিহারের দিনাজপুর, মানিকচক, রেজিনগরে এক জন রয়েছেন আমাদের দলে, গুন্ডা, বদমাইশি করেন। আমরা মান্যতা দিই না।’’

মনোনয়ন পেশের পরিসংখ্যান দিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, পঞ্চায়েত ভোটে ২ লক্ষ ৩১ হাজার ৮০০ মনোনয়ন জমা পড়েছে। তবে তৃণমূল একা লড়াই করেছে। তাঁর কথায়, ‘‘৫৪,৬২০টি মনোনয়ন জমা পড়েছে বিজেপির। কংগ্রেস ১৭ হাজার, বামফ্রন্ট ২৭ হাজার ৭৮৭ মনোনয়ন জমা করেছে। ২০১৮ সালে ৬৫ শতাংশ মনোনয়ন হয়েছিল। এবার ৮৭ শতাংশ হয়েছে। ৩৯৮ দল পর্যবেক্ষক ছিল। ৬৯৬টি বুথে পুননির্বাচন হয়েছে। আপনারা বলছেন গন্ডগোল হয়েছে? ভোটের বাক্স জলে ফেলে দিন, কে বলেছিল?’’ নাম না করে শুভেন্দুকে খোঁচা দেন মমতা।

বিধানসভায় বলেন, ‘‘যিনি এর আগে বললেন, তিনি তৃণমূলে ছিলেন, তিনি আগের কথা বললেন না। সিপিএম জমানার কথা বলা হয় না। কেন্দ্র যেমন ভোট করায় না, তেমনই রাজ্য সরকার ভোট করায় না। লোকসভা ও বিধানসভা ভোট চিরকুটে পুলিশ বদল। নন্দীগ্রামে দু’ ঘণ্টা লাইট বন্ধ করে দিয়ে কী হয়েছিল ভুলে গেলেন।’’

You might also like!