Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

West Bengal Government Job : নির্বাচন মিটতেই কর্মসংস্থানে জোর, একাধিক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

Emphasis on employment at the end of the election (File Picture)
Emphasis on employment at the end of the election (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনেই পরেই রাজ্যে কর্মসংস্থানের বিষয়ে নজর দিতে চাইছে রাজ্য সরকার। বুধবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে একাধিক শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হল। রাজ্যের একাধিক দফতরে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

বুধবার লোকসভা নির্বাচনের পর নবান্নে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন করে সরকারি চাকরি হবে ২১১৭টি শূন্যপদে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দফতরে নিয়োগের সিদ্ধান্ত হওয়ার পরই আশাবাদী চাকরিপ্রার্থীরা। স্বরাষ্ট্র দফতরে এবং প্রাণিসম্পদ বিকাশ দফতরে নতুন চাকরি দেওয়া হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৫১৭টি শূন্যপদের মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি শূন্যপদ এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরে ২৭০টি, শিক্ষা দফতরে ৩৫ টি সহ অন্যান্য দফতরে শূন্যপদে নিয়োগ করা হতে পারে। এছাড়াও রাজ্য সরকারের বন দফতর এবং স্বাস্থ্য দফতরেও আরও ১৬০০ পদে নিয়োগ করা হবে বলেও জানা গিয়েছে। তবে, ওই সব পদে নিয়োগ শুরু হবে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও, মন্ত্রিসভার এই বৈঠকের এই সিদ্ধান্ত খুব শীঘ্রই কার্যকরী করা হবে বলে জানানো হয়েছে।

You might also like!