
কলকাতা, ১ নভেম্বর : ফের রাজ্য জুড়ে শুরু দুয়ারে সরকার প্রকল্প । মঙ্গলবার থেকে এই প্রকল্প শুরু হওয়ায় তা চলবে আগামী একমাস ।
নবান্নর তরফে এই প্রকল্পকে দুর্নীতিমুক্ত রাখতে ইতিমধ্যেই জেলাশাসকদের সতর্ক করা হয়েছে । এবারের দুয়ারে সরকার প্রকল্পের অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হচ্ছে । পাট্টার জন্য আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরাও। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড় । নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাবে । পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ এই প্রকল্প চলবে ।পঞ্চায়েত নির্বাচনের আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প ৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল ।
