kolkata

2 years ago

SSC Job : অসন্তোষের মুখে পড়ল SSC! অবস্থান জানাতে SSC-কে সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট

Kolkata Highcourt on SSC (File Picture)
Kolkata Highcourt on SSC (File Picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাইকোর্টে নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল নিয়ে নিজেদের অবস্থান প্রসঙ্গে ধোঁয়াশা রাখতে গিয়ে অসন্তোষের মুখে পড়ল SSC। SSC প্রায় পাঁচ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে হাইকোর্টে  জানিয়েছিল, এই নিয়োগের ক্ষেত্রে অনিয়ম খুঁজে পাওয়া গিয়েছে। আর তাই বরখাস্ত করা হয়েছে তাঁদের। আবার অপরদিকে SSC সুপ্রিমকোর্টে জানায় হাইকোর্ট নির্দেশ মতোই বরখাস্ত করতে হয়েছে এই পাঁচ হাজার জনকে। 

আবার বুধবার ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে এবং হলফনামায় হাইকোর্টে ঘাড়ে অবস্থান ছেড়ে বিপাকে স্কুল সার্ভিস কমিশন। কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশেই তারা চাকরি বাতিল করে। আর এই জবাবেই সন্তুষ্ট নন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফের 'অবস্থান' জানাতে সময় বেঁধে দিল হাইকোর্ট।

এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ, চাকরি বাতিলের 'অবস্থান' জানাতে হবে ১৮ ডিসেম্বর মধ্যে। সুনির্দিষ্ট 'অবস্থান' বোর্ড মিটিং করে পাঁচ দিনের মধ্যে জানাতে নির্দেশ SSC-কে। এদিন আগের হলফনামা ফিরিয়ে দিয়েছে আদালত।

You might also like!