Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Dilip's suggestive comments about Rujira: 'সময় এসেছে জাল গোটাচ্ছে', রুজিরাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

কলকাতা, ৮ জুন : কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে বৃহস্পতিবার তলব করে ইডি। তারই মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতারির সংখ্যা আরও বাড়াবে বলেই দাবি দিলীপবাবুর।

নিউটাউনের ইকোপার্কে প্রাতভ্রমণ সেরে দিলীপ ঘোষ বলেন, “সিবিআই, ইডি ডাকছে এটা নতুন কিছু নয়। এবার খবর করুন, কতজন গ্রেফতার হচ্ছেন। সময় এসেছে জাল গোটাচ্ছে। ডাকাডাকি চলছে।”

সোমবার সকালে দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিবাসন দফতর তাঁকে বাধা দেয়। ফিরে যেতে হয় বাড়িতে। এরপর বৃহস্পতিবার রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল হয়। কারণ, প্রথম থেকেই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, সিবিআই-ইডি’র মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে আদতে পরিচালনা করছে বিজেপি। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তৃণমূল নেতা-মন্ত্রীদের হেনস্তা করছে তারা। তৃণমূল সাংসদ শান্তনু সেনের মতে, অভিষেকের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির সাফল্য মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। সে কারণেই তাঁর স্ত্রীকে তলব করা হয়েছে। যদিও দিলীপ ঘোষ এই দাবি মানতে নারাজ।



শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…