Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Weather Update: ঝড়বৃষ্টি হলেও অস্বস্তি অব্যাহত কলকাতা ও পাশ্ববর্তী এলাকায়, আজও বৃষ্টির পূর্বাভাস

Weather
Weather

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। ঘূর্ণাবর্তের জেরে আগেই টানা পাঁচদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। গতকাল থেকেই কলকাতার তাপমাত্রার পারদ নিম্নগামী। কারণ গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় মাত্র ১ ডিগ্রি কম। অন্যদিকে রাতের বা সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়স। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। অন্যদিকে এদিনও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড়বৃষ্ট হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। যার কারণে সকাল থেকেই অস্বস্তি অব্যাহত। ঘাম ঝরছে সাত সকাল থেকেই। কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিসূচকও বেশি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ২৫ মে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিন হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। পরের দুই দিনও একইভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে গাঙ্গেয় উপত্যকা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাকেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় এদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি করে হাওয়া অফিস।

হাওয়া অফিস সতর্ক করেছে প্রাকৃতিক এই দুর্যোগের কারণে চাষাবাদের ক্ষতি হতে পারে। বাড়ি ঘর নষ্ট হতে পারে। পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে। খোলা আকাশের নিচে না থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বজ্রবিদ্যুতের সতর্কতা জানার জন্য দামিনী অ্যাপের ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

হাওয়া আফিস জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড ও আশপাসের অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে ও বঙ্গোপসাগর থেকে ভেসে আসা জলীয়বাষ্পের কারণে স্বস্তির বৃষ্টিতে ভিসবে রাজ্য। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একঝটকায় দুই থেকে চার ডিগ্রি কমে যাবে বলেও আশা প্রকাশ করেছে হাওয়া অফিস।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…