Breaking News

 

Bengal Budget 2023: 'কাঁচা কাজ, জনমুখী নয়, ভোটমুখী বাজেট', একযোগে তোপ বিরোধীদের

Budget vs BJP
Budget vs BJP

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : বাজেট নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করল বিরোধীরা। রাজ্যবাসীর সমস্যার সুরাহার দিশার নেই রাজ্য বাজেটে, দাবি বিজেপির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভোটের কথা মাথায় রেখেই বাজেট। তবে কাঁচা কাজ। এবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা হয়েছে। তা নিয়েও তোপ দেগেছে বামেরা। তাদের দাবি, পুরোটাই ভাঁওতাই। রাজ্যবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা। পঞ্চায়েত ভোটের আগে বুধবার বিধানসভায় বাজেট পেশ করল রাজ্য। ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার, ভবিষ্যত ক্রেডিট কার্ড-সহ একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।


খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস-বামেরাও। কংগ্রেস নেতা আবদুল মান্নানের কথায়, “যিনি অর্থনীতির কিছুই বোঝেন না তিনি রাজ্য বাজেট পেশ করলেন। তা করতেই পারেন। কিন্তু এত কালো টাকা উদ্ধার হচ্ছে বাজেটে কেন তা নিয়ে কিছু বললেন না অর্থমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য শিক্ষালয়গুলিতে কীভাবে শিক্ষক নিয়োগ হবে তা নিয়ে একটি শব্দ খরচ করেননি। শুধুই দান খয়রাতির ঘোষণা।” তাঁর আরও প্রশ্ন, “কোথা থেকে এত কোটি টাকা আসবে? তাও পরিষ্কার করেননি। আসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন অর্থনীতিবিদ তেমনি অর্থনীতিবিদ আমাদের অর্থমন্ত্রী। তাই বাজেট যা হওয়ার তাই হয়েছে।” একই সুর বাম নেতা সুজন চক্রবর্তীর গলাতেও। তিনি বলেন, “পুরোটাই ভাঁওতাই। রাজ্যবাসীকে ধোঁকা দেওয়ার চেষ্টা। ৩ শতাংশ ডিএ বাড়তই, এটা কোনও নতুন তথ্য় নয়।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…