
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া সহগল হোসেনকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ব্যপারে ইডিকে সবুজ সংকেত দিয়েছে কোর্ট। যেমনই অনুমতি মিলেছে সেই অনু্যায়ী কাজ শুরু করেছে দিয়েছে ইডি, সূত্রের খবর, দুপুর ৩টে নাগাদ সহগলকে আসানসোল সংশোধনাগার থেকে বের করা হবে। আসানসোল স্টেশন থেকে তাঁকে নিয়ে দিল্লি যাবে পুলিশ। তবে সিআরপিএফ নয়, মোট ৮ পুলিশ কর্মীর নিরাপত্তা বলয়ে জালিয়ানওয়ালাবাগ সুপারফাস্ট ট্রেনে উঠবেন সহগল।
গরু পাচার মামলায় অভিযুক্ত সহগল প্রায় চার মাস আসানসোলের সংশোধনাগারে বন্দি ছিলেন। সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রতের প্রাক্তন দেহরক্ষীকে তদন্তের স্বার্থে দিল্লি নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। শুক্রবার সহগলের আবেদন সুপ্রিম কোর্টে খারিজ হওয়ার পর আসানসোল জেলে তৎরপরতা তুঙ্গে।
ইডির মামলায় সহগলকে দিল্লি পাঠাতে আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষ সাহায্য নিয়েছেন আসানসোল পুলিশের। দিল্লি পৌঁছলে সহগলকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। তবে প্রয়োজন হলে আরও ৭ দিনের হেফাজতে চাওয়া হতে পারে বলে ইডি সূত্রে খবর।
