kolkata

2 years ago

Naushad Siddiqui: ধর্ষণের অভিযোগের মামলায় শর্তসাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকির

Naushad Siddiqui  (File picture)
Naushad Siddiqui (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধর্ষণের অভিযোগের মামলায় স্বস্তি পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে।

গত জুলাই মাসে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক অভিযোগ তোলেন ডোমকলের এক মহিলা। ধর্ষণ, জোর করে আটকে রাখার অভিযোগ এনেছিলেন ওই মহিলা

ওই মহিলার অভিযোগের ভিত্তিতে নওশাদের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের হয়। কলকাতা পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে। এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথী সেন সোমবার এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে দু’দিন তাঁকে বউবাজার থানায় হাজিরা দিতে হবে। আদালতের নির্দেশ ছাড়া অন্য কোথাও যেতেও পারবেন না নওশাদ।

You might also like!