Breaking News

 

kolkata

2 years ago

Mamata Banerjee:সন্দেশখালি নিয়ে চার দিন পর মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা, কী বললেন?

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একমাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালি । জানুয়ারির গোড়া থেকে সেখানে অশান্তি ছড়ানোর পর সেভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্য়ের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের  তরফে। তবে সোমবার আরামবাগ যাওয়ার পথে ডুমুরজলায় দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ”ওখানে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের তো গ্রেপ্তার করা হয়েছে। আমি সকালে মহিলা কমিশনের প্রতিনিধিদের ওখানে পাঠিয়েছিলাম। ওঁরা দেখে এসে রিপোর্ট দিয়েছেন।” এই উত্তপ্ত পরিবেশেই সেখানে গিয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।  তা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ”যে কেউ যেতেই পারেন।”

গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে। সেই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাঁর বাড়িতেই তল্লাশি অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর থেকে পলাতক শাহজাহান। সেই মাসখানেক পর সম্প্রতি আবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। দফায় দফায় সেখানে অশান্তি, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। অশান্তির ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে। তাঁদের এক জন তৃণমূলের উত্তর সর্দার। সন্দেশখালিকাণ্ডে নাম জড়ানোর পরেই উত্তমকে সাসপেন্ড করে শাসকদল। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিংহ ও সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, যাঁরা আসল দোষী, তাঁদের গ্রেফতার করছে না পুলিশ। সেই আবহে সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের পাশাপাশি সোমবার সকালে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা গিয়েছিলেন সন্দেশখালি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের বিজেপি বিধায়কদেরও সেখানে যাওয়ার কথা। এ দিকে, দলের প্রাক্তন বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সোমবার সন্দেশখালির দু’টি ব্লকে ১২ ঘণ্টা বন্‌ধেরও ডাক দিয়েছে সিপিএম।

সোমবার রাজ্যপালের পাশাপাশি সন্দেশখালি গিয়েছেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের বিজেপি বিধায়কদেরও সেখানে যাওয়ার কথা। এ দিকে, দলের প্রাক্তন বিধায়কের গ্রেফতারির প্রতিবাদে সোমবার সন্দেশখালির দু’টি ব্লকে ১২ ঘণ্টা বন্‌ধেরও ডাক দিয়েছে সিপিএম।


You might also like!