kolkata

2 years ago

Caste Certificate : ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের!

TS Shivgyanam (File Picture)
TS Shivgyanam (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানাল রাজ্যে যাতে কোনও ভুয়ো কাস্ট সার্টিফিকেট না থাকে তা নিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এদিন ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন করেন। হাইকোর্টের তরফে অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতরের সচিবকে এই নিয়ে সতর্ক করে সমস্ত জেলাগুলিকে নোটিশ জারি করার নির্দেশও দেওয়া হয়েছে। 

আদালতের মন্তব্য, একটি পচা আপেল থাকলেও তাকে খুঁজে বের করা রাজ্যের দায়িত্ব। একটি ভুয়ো শংসাপত্র অনেক ক্ষতি করে দিতে পারে।

মামলাকারী জানান, সারা রাজ্যে অন্তত ১৭ জনের ভুয়ো জাতিগত শংসাপত্র রয়েছে। আসানসোলের এসডিও দুজনের নাম বাতিল করেছেন। রাজ্যের আইনজীবী বলেন, 'ভুয়ো শংসাপত্র না থাকে তার চেষ্টা করা হচ্ছে।' 

You might also like!