
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত ৭ জানুয়ারি লালগড়ে নেতাই গ্রামে শহিদ-স্মরণে যোগ দেওয়ার ঘোষিত কর্মসূচি ছিল শুভেন্দুর। শহিদ পরিবারের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল। সেই মতো ওই দিন দুপুর ৩টে নাগাদ নেতাই গ্রামের কাছে পৌঁছে যান শুভেন্দু। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশকে আগাম সব কিছু জানানো সত্ত্বেও তাঁকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশের সঙ্গে বিজেপি নেতা বচসাও বাধে।
রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর আদালত যান, তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। সোমবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মামলাটি খারিজ করে দেন।
