Satragachi Setu : বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতুর কলকাতামুখী লেন, প্রবল যানজটের শঙ্কা

Satragachi Setu
Satragachi Setu

 

হাওড়া, ১১ নভেম্বর  : মেরামতির কাজের জন্য আগামী সপ্তাহ থেকেই সাঁতরাগাছি সেতুতে(Satragachi Setu)  নিয়ন্ত্রিত হবে যান চলাচল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯ নভেম্বর অর্থাৎ আগামী সপ্তাহে শনিবার থেকে ৩১ নভেম্বর পর্যন্ত ওই সেতুর কলকাতামুখী লেনটি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

শুক্রবার হাওড়া সিটি পুলিশের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হল। ঠিক হয়েছে, সেতুর কলকাতামুখী লেনটি বন্ধ রাখা হলেও অন্য লেন দিয়ে যান চলাচল করবে। পাশের লেন দিয়েই দু’দিকে গাড়ি যাতায়াত করবে। তবে সেটা ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। রাত ১১টার পর সাঁতরাগাছি সেতু দিয়ে আর কোনও যান চলাচল করবে না। যত দিন মেরামতির কাজ চলবে, তত দিন ওই সেতু দিয়ে যেতে পারবে না কোনও মালবাহী গাড়িও।

শুক্রবার হাওড়া পুলিশ কমিশনারের দফতরে এ নিয়ে বৈঠক হয়। বৈঠকে ছিলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী এবং ট্র্যাফিকের উচ্চপদস্থ আধিকারিকেরা। এ ছাড়াও কলকাতা পুলিশের লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল এবং পিডব্লুডি-র আধিকারিকেরা ওই বৈঠকে ছিলেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…