Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Abhishek Banerjee : পুলিশের চোখ এড়িয়ে শান্তিনিকেতনের সামনে বিজেপি কর্মীদের জমায়েত,উড়ল দলীয় পতাকা, সঙ্গে স্লোগান ও

BJP workers surround Abhishek's house
BJP workers surround Abhishek's house

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : ঘোষণা অনুযায়ী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করল বিজেপি । মঙ্গলবার অতর্কিতে অভিযানে শয়ে শয়ে পুলিশ কর্তা-কর্মীদের চোখ এড়িয়ে একেবারে শান্তিনিকেতনের সামনে পৌঁছে গেলেন বিজেপি কর্মী-সমর্থকরা। শান্তিনিকেতনের সামনে নাড়ানো হল বিজেপির দলীয় পতাকা। সঙ্গে উঠল স্লোগান।

বিএসএফের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুতে জবাব চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁরই বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। সেই মোতাবেক মঙ্গলবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও কর্মসূচি। আর তাতে গোটা শহর কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলেছে পুলিশ। কারণ বিজেপি কোথা থেকে মিছিল করে কোথায় জড়ো হবেন, তা গোটা পরিকল্পনাই গোপনে রেখেছে। মঙ্গলবার অতর্কিতে অভিযানে শয়ে শয়ে পুলিশ কর্তা-কর্মীদের চোখ এড়িয়ে একেবারে শান্তিনিকেতনের সামনে পৌঁছে গেলেন বিজেপি কর্মী-সমর্থকরা। শান্তিনিকেতনের সামনে নাড়ানো হল বিজেপির দলীয় পতাকা। সঙ্গে উঠল স্লোগান।

You might also like!