Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Mamata Banerjee: রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরকার চালাচ্ছে বিজেপি বিবিসি ইস্যুতে তোপ মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অফিসে আয়কর দফতরের অভিযানের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের তরফে নেওয়া এই পদক্ষেপকে তিনি রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন বলে বুধবার স্পষ্ট করে দিয়েছেন ৷ তাঁর কথায়, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে সরকার চালাচ্ছে বিজেপি।


এখানে উল্লেখ করা প্রয়োজন, ২০০২ সালের গুজরাট হিংসা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি। ওই তথ্যচিত্রের নাম - ইন্ডিয়া, দ্য মোদি কোশ্চেন ৷ সেখানে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কাঠগড়ায় তোলা হয়েছে ৷ এই তথ্যচিত্র নিয়ে হইচই পড়েছে দেশের বিভিন্ন মহলে ৷ সরকারের তরফে ওই তথ্যচিত্র নিষিদ্ধ করা হয়েছে। তার পরও বিতর্ক থামেনি ৷ অনেকেই এই নিয়ে মোদী সরকারের সমালোচনায় সরব হয়েছেন ৷


আর এই পরিস্থিতিতে মঙ্গলবার দিল্লি ও মুম্বইয়ে বিবিসির অফিসে আয়কর দফতর থেকে অভিযান চালানো হয় ৷ সরকারি তরফে বিষয়টিকে সমীক্ষা বলে উল্লেখ করা হয়েছে ৷ কিন্তু এই পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে অনেকে অভিযোগ করেছেন ৷ কংগ্রেস-সহ একাধিক বিজেপি বিরোধী দল এই নিয়ে সমালোচনায় সরব হয়েছেন ৷ এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ৷

You might also like!