kolkata

2 years ago

Bengal BJP : ঝাণ্ডা নিয়ে গীতাপাঠের আসরে না বিজেপির

BJP Flag (Symbolic Picture)
BJP Flag (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গীতাপাঠের আসর থেকে রাজনীতিকে কিছুটা দুরেই রাখতে চান উদ্যোক্তারা। ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। এই অনুষ্ঠানের আয়োজক আড়াল থেকে বিজেপি-সহ গোটা গেরুয়া শিবির। তবে অনুষ্ঠানটি হচ্ছে বিভিন্ন মঠ-মিশনের সমবেত উদ্যোগ 'অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ'-এর নামে।  আগামী ২৪ তারিখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কেউ বিজেপির ঝাণ্ডা নিয়ে হাজির হোক এমনটা চাইছেন না আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি। 

এ বিষয়ে বঙ্গ-বিজেপি নেতৃত্বকেও সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার সল্টলেক অফিসে বিজেপির রাজ্য পদাধিকারীরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। সেখানে সংঘ পরিবারের মনোভাবের কথা জানিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরেই সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মীরা ২৪ তারিখ ব্রিগেডে গীতপাঠ শুনতে আসবেন ঠিকই, কিন্তু তারা কেউই বিজেপি কর্মীর পরিচয়ে আসবে না। অর্থাৎ, দলীয় ঝাণ্ডা থাকবে না কারও হাতে। সুকান্ত মজুমদারের কথায়, 'নরেন্দ্র মোদী আসছেন। আমরা সবাই গীতাপাঠ শুনতে সেদিন ব্রিগেডে হাজির হবো। এটা বিজেপির অনুষ্ঠান নয়। তাই এর মধ্যে রাজনীতির রঙ না লাগানোই ভালো।'

You might also like!