Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

kolkata

1 year ago

Biometric in KMC:১০০ দিনের কাজ, ওয়ার্ডে চালু হচ্ছে বায়োমেট্রিক

Biometric in KMC
Biometric in KMC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   হাজিরা নিয়ে কড়াকড়ি চালু হয়েছিল আগেই। পুরসভা জুড়ে এই নতুন দাওয়াই এর রাশ আরও কড়া হাতে ধরতে চাইছেন পুর কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার অভিযোগ উঠেছে। একশো দিনের রোজগার প্রকল্পে যুক্ত কর্মীদের মধ্যেই এ নিয়ে চলছিল টানাপোড়েন। এত দিন পর্যন্ত তাদেরকে বোরো অফিসে যেতেই হত হাজিরা লিপিবদ্ধ করতে। সেখানেই ছিল তাদের বায়োমেট্রিক ব্যবস্থা। এখন থেকে প্রতি ওয়ার্ড অফিসে সেই সুবিধা মিলবে। টক টু মেয়র অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মেয়র।

তিনি বলেন, দীর্ঘদিনের দাবি ছিল তাদের। বোরো অফিসে যেতে অযথা সময় নষ্ট হয়। কাজে গতি আনতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সংশ্লিষ্ট শ্রমিক ও কর্মচারীরা। পার্ক ও উদ্যান এবং নিকাশি বিভাগ ছাড়াও পানীয় জল সরবরাহ বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন ১০০ দিনের কাজে রোজগার প্রকল্পে বহু কর্মী। উপকৃত হবেন সকলেই।

You might also like!