Potato Benefits: আলুর গুনে আপনার ত্বকে ও আসবে জেল্লাদার চমক , জেনে নিন কীভাবে

Beauty Huck
Beauty Huck

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বক নিয়ে বারো মাস কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, খনন ব্রণ-র সমস্যা তো কখনো সানট্যানের সমস্যা, আবার কখনো ব্রণ-র দাগের সমস্যা, এই সব থেকে মুক্তি দিতে পারে আপনার সবজির ঝুড়িতে থাকা একটি মাত্র সবজি, তা হল আলু। আসুন জেনে নিন রুপচর্চায় কী ভাবে তা ব্যবহার করবেন- 

* চোখের তলায় জমে থাকা কালো দাগ কমাতে দারণ উপযোগী আলু। পাতলা করে গোল গোল আকারে কেটে নিতে হবে আলুর টুকরো। তার পর পরিষ্কার একটি কাপড়ের টুকরোতে মুড়ে কুড়ি মিনিট দিয়ে রাখতে হবে চোখে। নিয়মিত এটি করলে সুফল মিলবে। 

* ত্বকের একেবারে উপরের স্তর থেকে মৃত কোষ সাফ করতে এর জুড়ি মেলা ভার। ত্বকের উপর জমে থাকা ধুলো-ময়লা কমাতেও বেশ উপযোগী আলু।

*রোদে পোড়া ত্বক পুনরুজ্জীবিত করতে আলু অত্যন্ত উপযোগী।  কয়েক টুকরো আলু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে মিশ্রণ তৈরি করে পোড়া জায়গায় লাগাতে পারেন। সুফল মিলবে।  

*আলুতে থাকে ক্যাটেকোলেজ নামক একটি উপাদান। এই উপাদানটি ব্রণর কালো দাগ কমাতে সহায়তা করে। আধ টেবিল চামচ আলুর রস, এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ টম্যাটোর রস ও আধ চামচ মধু মিশিয়ে, মেখে নিন মুখে। মিনিট কুড়ি পর জল দিয়ে ভাল করে ধুয়ে নিন মুখ। সুফল পাবেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…