রুপটানে সঙ্গী করুন শীতের ম্যাজিক সবজি বিট কে

Beetroot
Beetroot

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজার চলতি সামগ্রী ব্যবহার করে ত্বকের জৌলুস হারাচ্ছেন! তবে এবার কেমিক্যাল প্রডাক্ট ছেড়ে ভরসা রাখুন মরসুমি সবজিতে।  শীতের মরসুমে নানা সবজির সম্ভার সাজিয়ে দেয় প্রকৃতি। এই মরসুমি সবজির মধ্যে অন্যত্তম হল বিট, এই সবজির না না গুন রয়েছে যা আপনার ওভারঅল কেয়ার করতে সক্ষম। রক্তচাপের সমস্যার মোকাবিলা করা থেকে হার্ট ভাল রাখা, শরীর  সুস্থ রাখতে বিটের রসের গুণের শেষ নেই। তবে এখানেই শেষ নয় রয়েছে আরো গুন , জেনে সে সব তথ্য।   


* চোখের তলায় কালচে দাগও দূর করতেও কাজে আসতে পারে বিটের রস। বিট ভিটামিন সি-তে ভরপুর। ভিটামিনই চোখের তলার কালচে দাগ তুলতে দারুন কার্যকর।  

* আর্দ্রতা ফেরাতে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করতে পারে বিটের রস। শুধু লাগানো নয়, নিয়মিত বিটের রস পান করলেও ত্বক ভাল হয়। শরীরে জলের ঘাটতিও দূর হয়। 

*শুধু ত্বকই নয়, চুল ভাল রাখতেও কাজে আসে বিটের রস। এক দিন অন্তর বিটের রস মাথায় লাগালে চুল পড়ার সমস্যা কমতে পারে। নিয়মিত বিটের রস লাগলে চুলের জেল্লাও বাড়ে। 

* ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে ও বলিরেখা ঠেকাতেও সাহায্য করে বিটের রস। তাই ত্বকে যদি বয়সের ছাপ পড়তে শুরু করে তবে নিয়মিত বিট বেটে রস করে ত্বকে লাগান। সারা মুখে বিটের রস লাগিয়ে অন্তত ১০ মিনিট রেখে ভাল করে মুখ ধুয়ে নিন।  

* বিটে আছে  অ্যান্টিসেপটিক উপাদান ব্রণ সৃষ্টিকারী জীবাণুদের মেরে ফেলতে কাজে আসতে পারে। ফলে ব্রণর সমস্যা কমাতেও কাজে আসে এই রস। 

* ঠোটের কালচে দাগ তুলতেও বিটের রস খুব উপকারি। বিটের রসের সাথে মধু মিশিয়ে ঠোটে মাখুন ১৫ মিনিট রেখে ধুয়ে দিন , ফল পাবেন হাতে হাতে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…