Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Dilip Ghosh on Bangladesh: ভারতের বিরুদ্ধে গেলে বাংলাদেশ টিকতে পারবে না,দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৮ মে : ভারতের বন্দর দিয়ে আর এ দেশে ঢুকবে না বাংলাদেশি পোশাক, খাবারও। নির্দেশিকা জারি করেছে ভারত সরকার। এ বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ভারতের বিরুদ্ধে গেলে বাংলাদেশ টিকতে পারবে না, সেটা তাদের বুঝে যাওয়া উচিত। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, "আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি, তখন বাংলাদেশ কী? চারদিক থেকেই ভারত দ্বারা বেষ্টিত। বাংলাদেশের জন্য, আকাশ থেকে জল, ব্যবসা-বাণিজ্য সব কিছুই আমাদের হাতে। তাদের বুঝতে হবে, ভারতের বিরুদ্ধে গেলে তারা টিকে থাকতে পারবে না।" উল্লেখ্য, কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর (ডিজিএফটি) জানিয়েছে, বন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক, খাবার ভারতে আমদানি করা যাবে না। বাংলাদেশি কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক, খাদ্যসামগ্রীর উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ভারতীয় বন্দরগুলি দিয়ে আর এই জাতীয় পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না।

You might also like!