এবার ডেঙ্গুর বলি বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার

Assistant Superintendent of Beleghata ID Hospital
Assistant Superintendent of Beleghata ID Hospital

 

কলকাতা, ৪ নভেম্বর  : এবার ডেঙ্গুর বলি খোদ প্রশাসনিক কর্তা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর আতঙ্ক বাড়িয়েছে কয়েকগুন।

কিছুদিন ধরেই রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। প্রতিদিন বহু মানুষের শরীরে থাবা বসাচ্ছে এই রোগ। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরা। তাঁর বয়স ৪২ বছর। একাধিক উপসর্গ থাকায় তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট আসে পজিটিভ। এরপরই গত ১ নভেম্বর বেলেঘাটা হাসপাতালেই ভরতি করা হয় অনির্বাণ হাজরাকে। সেখানেই চলছিল চিকিৎসা। বৃহস্পতিবার অনির্বাণবাবুর অবস্থার অবনতি হয়। প্লেটলেট নেমে যায় ১৬ হাজারে। যদিও তারপর স্থিতিশীল হয়েছিলেন তিনি। শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অনির্বাণ হাজরা।

জানা গিয়েছে, তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ডেঙ্গু। এই মৃত্যর ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন। এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৫০ হাজার বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সংক্রমণের নিরিখে প্রথমে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ ও তৃতীয়ে কলকাতা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…