Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

BC Roy Children's Hospital: ফের শিশুর মৃত্যু বি সি রায় শিশু হাসপাতালে

Another child died at BC Roy Children's Hospital
Another child died at BC Roy Children's Hospital

 

কলকাতা, ৬ মার্চ  : ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটল বিসি রায় শিশু হাসপাতালে। সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ ফের এক শিশুর মৃত্যু হয় । মৃত শিশুর নাম আরিয়ান খান। তার বয়স ৮ মাস। দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিল সে। সর্দি লেগেই জ্বর হয়েছিল। সর্দি, জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টের সমস্যাও ছিল ৮ মাসের আরিয়ানের। তার পরিবার আনন্দপুর এলাকার বাসিন্দা। গত কয়েক দিন ধরেই রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা সামনে আসছে। এক শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে কলকাত মেডিক্যাল কলেজেও। পিয়ালি মালাকার নামের ৮ মাস ১৫ দিন বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। পিয়ালি হুগলি জেলার হরিপালের বাসিন্দা। জ্বর, সর্দি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মেডিক্যালে ভর্তি ছিল সে। হুগলির ইমামবাড়া হাসপাতাল থেকে রেফার করা হয়েছিসল তাকে। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ নিয়ে গত ১০ দিনে ৪৩ জন শিশুর মৃত্যু হল। শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে শিশুর বাবা-মায়েদের মধ্যে। শিশুমৃত্যু বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়ে বেশ কিছু নির্দেশিকা দিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতর।

প্রসঙ্গত, শনিবার রাতেই বিসি রায় হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছিল। ৬ মাসের শিশু গাইঘাটার বাসিন্দা। ১১ দিন ধরে জ্বর নিয়ে সে ভর্তি ছিল বিসি রায় হাসপাতালে। শনিবার সকালে বিসি রায়ে ৬ জন শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছিল। শনিবার সকাল ৬টা নাগাদ মেটিয়াবুরুজ সংলগ্ন নাদিয়াল থানা এলাকার বাসিন্দা আতিফা খাতুনের মৃত্যু হয়।


You might also like!