
কলকাতা, ২২ অক্টোবর : আনন্দপুরের গুলশান কলোনির একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩,৬০০ কেজি ওজনের মাদক বাজেয়াপ্ত করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোডাউনটি থেকে ১৬৩টি বস্তায় বিপুল পরিমাণে পোস্তবীজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে খবর। মূল অভিযুক্ত সুলতান আহমেদ ও তার দুই সঙ্গী ফৈয়াজ আলম ও মহম্মদ কালিম নামে তিন অভিযুক্তকে গ্রেফতার এসটিএফ। আনন্দপুর থানার অন্তর্গত গুলশান কলোনির জি২৫/১৪৮-এ প্রথম তলে ছিল গোডাউনটি। শুক্রবার রাত ১১.৫৫ মিনিট নাগাদ অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে ৩ জনকে পাকড়াও করা হয়, একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমানে মাদক।
