Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anis Khan's brother has been attacked : আনিস খানের ভাইয়ের ওপর দুষ্কৃতী হামলা, রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

Anis Khan's brother has been attacked
Anis Khan's brother has been attacked

 

আমতা, ১০ সেপ্টেম্বর : অজ্ঞাত পরিতয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন মৃত ছাত্রনেতা আনিস খানের ভাই সলমন খান। শুক্রবার গভীর রাত একটা নাগাদ ধারালো অস্ত্র নিয়ে সলমনের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। একাধিক কোপ মারা হয় তাঁর শরীরে। সলমন আনিসের খুড়তুতো ভাই। আনিস হত্যাকাণ্ডে অন্যতম সাক্ষীও এই সলমন। আনিসের দাদা সাবির খান জানিয়েছেন, সলমনকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্য নিয়েই এই হামলা চালানো হয়। শুক্রবার রাতে সলমনের বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। রাতের অন্ধকারে তাঁর ওপর টাঙ্গি দিয়ে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। মাথার পিছনের দিকে একাধিক অস্ত্রের কোপ মারার পর তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। তাঁর স্ত্রী এসে সবাইকে ডাকাডাকি করেন। পরে সলমনকে আক্রান্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…