Breaking News
 
Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা

 

kolkata

1 year ago

Adhirranjan Chowdhury:অধীর রঞ্জন চৌধুরীর আবেদন : জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সামিল হোন

Adhirranjan Chowdhury
Adhirranjan Chowdhury

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক দলীয় পতাকা ছাড়া কংগ্রেস কর্মীদের সমর্থনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই আন্দোলনে যোগ দিয়ে সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

তিনি উল্লেখ করেছেন যে, রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতি অমানবিক ও নিষ্ঠুর আচরণ করছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তিনি বলেন, "আমি অধীর রঞ্জন চৌধুরী, রাজনৈতিক দলের পরিচয় ছাড়াই ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি।"

চৌধুরী জোর দিয়ে বলেন, "আমরা সবাই মিলে এই অন্ধকারের বর্বরতার রাজত্ব ছিন্ন করবই।" তাঁর এই আবেদনকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কংগ্রেস কর্মীদের সমর্থনের বিষয়টি আরও জোরালো হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

You might also like!