Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

kolkata

3 years ago

Kolkata Airport: বিমানবন্দরে প্রায় ৬৫ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার, আটক তিন বাংলাদেশি যাত্রী

Foreign Currency
Foreign Currency

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি : মঙ্গলবার সকালে বাংলাদেশগামী তিন যাত্রীর কাছ থেকে প্রায় ৬৫ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা আটক করা হয়েছে। তাঁদের একজনের হাতের মুঠোফোনের মোড়কে পাওয়া যায় লুকানো ২৪ লক্ষ ৬০ হাজার টাকার ‘সম্পত্তি’।

সূত্রের খবর, ওই মুঠোফোন দেখে সন্দেহ হয়েছিল আধিকারিকদের। তাঁরা বেশ কয়েকটি প্রশ্ন করেন। মুঠোফোন পরীক্ষা করতেই পর্দাফাঁস। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা উদ্ধার করল সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)। ৬৫০০০ টি ইউ এস ডলার,১৯০০০ টি কানাডিয়ান ডলার বাজেয়াপ্ত করা হয়। আটক হন শফিকুল ইসলাম, মহম্মদ নাসিরুদ্দিন, ফিরোজ আলম নামে তিন বাংলাদেশি যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, সকাল ৫.৪৫ মিনিটে কলকাতা থেকে ঢাকাগামী বিমান যাওয়ার সময়ে তল্লাশি চালাচ্ছিলেন আধিকারিকরা। বিমানের বোর্ডিং হয়ে গিয়েছে। ব্যাগেজ স্ক্রিনিংয়ের সময়ে সন্দেহ জনক বস্তু দেখতে পান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরা। যাত্রী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালান আধিকারিকরা। জানা যাচ্ছে তাঁর দুটি মোবাইল ফোনের মধ্যে লুকানো ছিল মার্কিন ডলার। ভারতে যার আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। তাঁর কাছ থেকেই আরও দুজন যাত্রীর নাম জানতে পারেন আধিকারিকরা।

সেই সূত্র ধরেই তল্লাশি চলে। মহম্মদ নাসির উদ্দিন নামে অপর আরেক জনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর জ্যাকেটের ভিতর থেকে কানাডিয়ান ডলার উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় তা ১১ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা। আবার তাঁর কাছ থেকেই যাত্রী ফিরোজ আলমের খোঁজ পান আধিকারিকরা। তাঁরও ব্যাগে তল্লাশি চালিয়ে ট্রাউজারের পকেট থেকে ইউএসডি উদ্ধার হয়। ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ ৭০ হাজার টাকা। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা ওই তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের হাতে তুলে দেন। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার উৎস কোথায়? সেটাই জানার চেষ্টা করছেন আধিকারিকরা।

You might also like!