Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Abhishek is summoned again, ED: ফের অভিষেককে তলব, ১৩ জুন হাজিরার নির্দেশ ইডির

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

কলকাতা, ৮ জুন : নবজোয়ার যাত্রা-এর মাঝেই ফের কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তলব করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সকালে স্ত্রীকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ। আর সন্ধেবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) । সূত্রের খবর, এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১৩ জুন, মঙ্গলবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির দিতে হবে সকাল ১১টা নাগাদ। এই মর্মে  নোটিস দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।

এই মুহূর্তে দলের কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’ নিয়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৬ তারিখ তার সমাপ্তি কাকদ্বীপে। তারই মাঝে ফের ইডি তাঁকে তলব করায় কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরতে পারেন তিনি। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। নবজোয়ার যাত্রা মাঝপথে ছেড়েই হাজিরা দিয়েছিলেন অভিষেক। সে বার দীর্ঘ ৯ ঘণ্টা ৪০ মিনিট জেরা করা হয় তাঁকে।

প্রসঙ্গত, আজই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় চার ঘণ্টা। আর সন্ধেবেলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হল। সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান ইডি আধিকারিকরা।-

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…