Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Abhishek Banerjee: গোয়ার মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ৩ মে : গোয়ার মন্দিরে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, গোয়ার শ্রী দেবী লাইরাই মন্দিরে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। হাথরাস থেকে গোয়া ডাবল ইঞ্জিন (সরকারের) রাজ্যে এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনিক উদাসীনতার প্রতিফলন। প্রসঙ্গত, গোয়ার শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। এছাড়াও কমপক্ষে ৩০ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোররাতে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি।

You might also like!