Breaking News
 
CEC-SIR hearing: রাহুলের আবেদন-সহ একাধিক মামলার শুনানি স্থগিত, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বস্তি জ্ঞানেশের Virat Kohli: বন্ধুর সাফল্যে উচ্ছ্বসিত বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠিতে কী লিখলেন তিনি? Dilip Ghosh: দলবদল নিয়ে বিজেপিতে নতুন করে চর্চা, ‘কংগ্রেস থেকে এলে তৃণমূল থেকেও আসতে পারেন’—দিলীপ Trump Slams Brazil Election: ‘নির্বাচনে কারচুপি হয়েছে’, লুলার জয় নিয়ে সন্দেহ ট্রাম্পের! পুরস্কার ঘোষণায় নতুন বিতর্ক Rahul Gandhi: ‘মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে থামবে বিক্ষোভ’, দিল্লির ব্যবসায়ীদের বার্তা রাহুলের Supreme Court: SIR-এর সিদ্ধান্তে জ্ঞানেশ একা নন, সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

 

Mamata Banerjee:মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে 'ভুয়ো নথি' সহ এক ব্যক্তি আটক

(Left) Fake identity card recovered from arrested Sheikh Noor Amin.
(Left) Fake identity card recovered from arrested Sheikh Noor Amin.

 

কলকাতা, ২১ জুলাই  : শুক্রবার শাসক তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ শুরু কিছু আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে অস্ত্র-সহ ধরা পড়েন এক যুবক। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তা থেকে ওই যুবককে আটক করেছে পুলিশ।

কোন উদ্দেশ্যে সশস্ত্র যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে, ২১ জুলাইয়েই কেন? ভাবাচ্ছে পুলিশকে, চলে জেরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সাড়ে ১১টা নাগাদ যখন এই ঘটনা ঘটে, তখন নিজের বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী। ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে আর কিছু ক্ষণের মধ্যেই যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তার আগেই তাঁর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, ওই যুবক একটি কালো গাড়ি (ডব্লুবি ০৬ইউ ০২৭৭) নিয়ে এসেছিলেন।গাড়িটি শেখ নূর আমিন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রার করা। কিন্তু পুলিশ যাকে ধরেছে, তিনিই সেই ব্যক্তি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে এই নূর পশ্চিম মেদিনীপুরের আলিগঞ্জ কসাইপাড়ার বাসিন্দা।

হাজরা রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়েই গাড়ি নিয়ে ঢোকার মুখে বাধা পান ওই যুবক। অভিযোগ, এক রকম গায়ের জোরেই মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া মিলন সংঘ ক্লাবের গেট দিয়ে ঢুকতে চাইছিলেন ওই যুবক। গাড়িতে পুলিশ স্টিকার ছিল।

এর পরেই তাঁর গাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, ওই গাড়ি থেকে উদ্ধার হয় ভোজালি, আগ্নোয়াস্ত্র। যুবকের কালো গাড়িতেও পুলিশের স্টিকার লাগানো ছিল।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্য নিয়ে ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

ওই ব্যক্তির সঙ্গে ভোজালি, মাদক এবং আগ্নেয়াস্ত্রও ছিল। যুবক জেরায় নানা রকম কথা বলছেন। এমনও বলছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছিলেন। ওঁর কাছ থেকে নানা রকম নথি পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি বিএসএফের পরিচয় পত্র মিলেছে। কিন্তু উনি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই আসবেন, তা হলে তাঁর কাছে অস্ত্র ছিল কেন?’’


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…