kolkata

2 years ago

Weather News: বঙ্গোপসাগরে তৈরি হবে নয়া ঘূর্ণাবর্ত, রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা

A new cyclone will form in the Bay of Bengal, the possibility of changing the wind in the state
A new cyclone will form in the Bay of Bengal, the possibility of changing the wind in the state

 

কলকাতা : বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের দুর্ভোগ সহ্য করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই। আগামী বুধবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। এর অভিমুখ হতে চলেছে ওডিশা। ফলে বুধবার রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু, তার আগে কলকাতায় বাড়বে তাপমাত্রার পারদ। এমনকি দক্ষিণবঙ্গজুড়ে কমবে বৃষ্টিপাত। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও।

এদিন, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচদিন এমন পরিস্থিতি থাকবে।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা।


You might also like!