Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Jharkhand

6 months ago

Jharkhand Weather: ঝাড়খণ্ডের ৭টি জেলায় ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি

Yellow alert for rain till August 7 in Jharkhand
Yellow alert for rain till August 7 in Jharkhand

 

রাঁচি, ৬ আগস্ট : ঝাড়খণ্ডের দক্ষিণ ও উত্তর-পূর্ব অংশের ১১টি জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যে সাতটি জেলায় জারি হলুদ সতর্কতা। বুধবার আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, দক্ষিণ ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, সারাইকেলা খরসাওয়া ও সিমডেগা এবং উত্তর-পূর্বের দেবঘর, দুমকা, সাহেবগঞ্জ, গিরিডিহ, গড্ডা, জামতাড়া ও পাকুড় জেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানান। এছাড়াও আরও জানা গেছে , ৮ আগস্ট দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব এবং মধ্যাঞ্চল সংলগ্ন এলাকাতেও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে সর্বাধিক ৪১.৬ মিমি বৃষ্টি হয়েছে জামশেদপুরে ।


You might also like!