Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

International

1 year ago

Russia: ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

Russia claims to have captured two more villages in Ukraine
Russia claims to have captured two more villages in Ukraine

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ইউক্রেনের পূর্ব ও উত্তর-পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের নোভোমলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়েই রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এত দিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল।গ্রামটি খারকিভের পূর্ব দিকে অবস্থিত। এ অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের সম্মুখভাগ (ফ্রন্টলাইন) এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সাময়িক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন।রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী।ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হবে ২৪ ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে।গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের দনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন, রুশদের অগ্রগতি ঠেকাতে।

You might also like!