Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Rishi Sunak: সস্ত্রীক অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ঋষি সুনক, কাটিয়েছেন অনেকটাই সময়

Rishi Sunak's visit to Akshardham Temple (Collected)
Rishi Sunak's visit to Akshardham Temple (Collected)

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর:  সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। রবিবার সকালে অক্ষরধাম মন্দিরে পৌঁছে যান ঋষি সুনক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই আগমণকে ঘিরে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো ছিল। মন্দিরে অনেকটাই সময় কাটিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পুজো দেওয়ার পর ঋষি ফিরে যান, সেখান থেকে তিনি যান রাজঘাটে। রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন ঋষি।

অক্ষরধাম মন্দিরে ঋষি সুনকের পুজো দেওয়া প্রসঙ্গে মন্দিরের ডিরেক্টর জ্যোতিন্দ্র দাভে বলেছেন, "তাঁর অভিজ্ঞতা অসাধারণ ছিল, তিনি অনেক আস্থা ও বিশ্বাসের সঙ্গে পুজো ও আরতি করেছেন। আমরা তাঁকে মন্দির দেখিয়েছিলাম এবং উপহার হিসেবে মন্দিরের একটি মডেলও দিয়েছি...তিনি এখানে প্রতিটা মিনিট উপভোগ করেছেন। সে সময় বাড়াতেই থাকে...তাঁর স্ত্রীও খুব খুশি ছিলেন।"


You might also like!