International

3 years ago

Fire breaks out at dhaka market: ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী আগুন; দীর্ঘ সাড়ে ৬ ঘন্টার চেষ্টায় এল আয়ত্তে, আহত ৮ জন

Major fire breaks out at dhaka market
Major fire breaks out at dhaka market

 

ঢাকা, ৪ এপ্রিল: বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর দুপুর ১২.৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে এখনও পর্যন্ত ৮ জন আহত হয়েছেন। তাঁরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকাল ৬.১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।

 আগুন নিয়ন্ত্রণে আনতে অক্লান্ত পরিশ্রম করেন দমকল কর্মীরা। একপর্যায়ে দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেয় বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনী। জলের সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে জল নেওয়া হয়। অন্যদিকে হাতিরঝিল থেকে জল নিয়ে আসে বিমানবাহিনীর হেলিকপ্টার। বঙ্গবাজারের আগুন পুলিশ সদর দফতরেও ছড়িয়ে পরে। সদর দফতরের ভেতরের চারটি ব্যারাকে আগুন লেগে যায়। পরে তা নিয়ন্ত্রণে আসে। মূলত মহানগর শপিং কমপ্লেক্সের আগুন পুলিশ সদর দফতরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখায় অনেকগুলি দোকান পুড়ে গিয়েছে।


You might also like!