Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Israel Gaza conflict:গাজা দখলে নেতানিয়াহুর প্রস্তাবে অনুমোদন ইজরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার

Israel Gaza conflict
Israel Gaza conflict

 

তেল আবিব, ৮ আগস্ট : গাজার সম্পূর্ণ দখল চান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সেখানকার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে প্যালেস্তাইনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেতানিয়াহুর দফতর থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ মানুষের প্রতি মানবিকতা দেখিয়ে ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) গাজা শহর দখলের প্রস্তুতি নেবে। জানা গেছে, ইতিমধ্যে গাজার চারভাগের মধ্যে তিনভাগের দখল নিয়েছে ইজরায়েল। কিন্তু নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ দখলদারি চান নেতানিয়াহু। সূত্রের খবর, সে দেশের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি ইতিমধ্যে এ প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে।

একই সঙ্গে সিকিউরিটি ক্যাবিনেট যুদ্ধ বন্ধের জন্য নেতানিয়াহুর পাঁচটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। এর মধ্যে রয়েছে হামাসকে ঠেকানো, সব বন্দির মুক্তি, গাজা উপত্যকায় ইজরায়েলের নিয়ন্ত্রণ এবং একটি বিকল্প সরকার গঠন, যা সেনাবাহিনীর প্রভাব থেকে মুক্ত থাকবে।

You might also like!