Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Harish Parvathaneni: মাধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বার্তা ভারতের, সংলাপ ও কূটনীতিতেই জোর

Harish Parvathaneni
Harish Parvathaneni

 

নিউইয়র্ক, ২৪ জুলাই : রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পি. প্যালেস্টাইন-সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক উন্মুক্ত আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপন করেছেন। মাধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসঙ্ঘে বিশেষ বার্তা দিয়েছে ভারত, বরাবরের মতো সংলাপ ও কূটনীতিতেই জোর দিয়েছে নতুন দিল্লি। হরিশ পি. বলেন, "সামনের পথ স্পষ্ট এবং ভারত এই বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। চলমান মানবিক দুর্ভোগ অব্যাহত রাখতে দেওয়া উচিত নয়। নিরাপদ, সুস্থায়ী এবং সময়োপযোগীভাবে মানবিক সহায়তা প্রদান করা প্রয়োজন। শান্তির কোনও বিকল্প নেই। যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। সমস্ত পণবন্দিকে মুক্তি দিতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য সংলাপ এবং কূটনীতিই একমাত্র কার্যকর পথ। অন্য কোন সমাধান বা সুরাহা নেই।"

You might also like!