Breaking News

 

International

3 years ago

Greece : গ্রিসে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু বেড়ে ৫৭, এথেন্সে রেলের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

Greece
Greece

 

এথেন্স, ৩ মার্চ : গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ৫৭ জনের। আহতের সংখ্যা বহু। এই ট্রেন দুর্ঘটনায় কর্তৃপক্ষ রেল নেটওয়ার্ক তত্ত্বাবধানে ব্যর্থতার কথা স্বীকার করেছে। এরপরই রেলের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার এথেন্সে রেলের সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখান কমপক্ষে ৭০০ জন বিক্ষোভকারী।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, আমরা বর্তমান সরকারের ওপর ক্ষুব্ধ, অতীতের সরকারগুলির ওপরও ক্ষুব্ধ যারা গ্রীক রেলওয়ের অবস্থার উন্নতির জন্য কিছুই করেনি। পুলিশ জানিয়েছে, উত্তরের শহর থেসালোনিকিতে বিক্ষোভকারীরা পাথর ও পেট্রোল বোমা নিক্ষেপ করলে, পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে। প্রসঙ্গত, ট্রেন সংঘর্ষের ব্যাখ্যা দিতে গিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, "মানবিক ত্রুটি"-ই দুর্ঘটনার নেপথ্যে কারণ।


You might also like!