Breaking News
 
India Hormuz:পণ্য চলাচলে বাধা চলবে না’, যুদ্ধবিরতি ঘোষণা হতেই হরমুজ নিয়ে সক্রিয় ভারত সরকার West Bengal Assembly Election: প্রার্থী তালিকা নিয়ে ছাইচাপা আগুন! বিক্ষোভ নেভাতে তড়িঘড়ি ৭ আসনে রদবদল কংগ্রেসের Iran: জলপথের একাধিপত্যে ইরান! হরমুজে জাহাজ চলাচলে কোটি কোটি টাকার ‘ফি’ ভারতে পণ্য সংকটের ইঙ্গিত? Abhaya: বিজেপি প্রার্থীর পথ আটকাল ‘তৃণমূল’! পানিহাটিতে অভয়ার মাকে ঘিরে বিক্ষোভ, অশান্তি চরমে West Bengal Assembly Election:মনোনয়ন জমা দিয়ে ‘তদন্ত’ ও ‘বিচার’ দাবি মমতার! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিতে নতুন চাপে নির্বাচন কমিশন? West Bengal Assembly Election:ভবানীপুরের ঘরের মেয়ে না কি বাংলার নেত্রী? মনোনয়ন পেশের পর ‘মিনি ইন্ডিয়া’ বার্তায় চমক মমতার

 

International

3 years ago

Turkey : তুরস্কে ভূমিকম্প দুর্গত এলাকায় বন্যা, নিহত ১৪

Floods in earthquake-hit areas in Turkey, 14 dead
Floods in earthquake-hit areas in Turkey, 14 dead

 

আঙ্কারা, ১৪ মার্চ : এবার বন্যায় জেরবার ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পদুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। মঙ্গলবার রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে এ বন্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষেরা। এদের অনেক জন নিখোঁজ রয়েছেন।

তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বাড়তে থাকা কর্দমাক্ত পানির শক্তিশালী স্রোতে ভেসে যাচ্ছেন অনেকে। ভেসে যাচ্ছে আশপাশে রাখা গাড়ি ও তাঁবু।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে তুরস্কে ৪৮ হাজারের বেশি ও সিরিয়ায় প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা বিভিন্ন এলাকায় তাঁবু ও কন্টেইনারে দিন কাটাচ্ছেন।

You might also like!